Exness ডলার কী?
Exness ডলার (EXD) হল এমন পুরস্কার যা ট্রেডিংয়ের মাধ্যমে আসল অর্থে পরিণত হয়। এগুলি আপনাকে স্প্রেড এবং ট্রেডিং কমিশনের মতো ট্রেডিং খরচের উপর 50% পর্যন্ত ক্যাশব্যাক দেয়। এক EXD সমান এক USD।
উদাহরণ: একটি ট্রেডের স্প্রেড 16 USD। আপনার যথেষ্ট পরিমাণ EXD আছে, তাই আপনার EXD ব্যালেন্স থেকে 8 EXD (স্প্রেডের 50%) কেটে 8 USD ক্যাশব্যাকে রূপান্তরিত করা হয়।
একজন পার্টনার হিসেবে, আপনি আপনার পার্টনার কার্যক্রম এবং যোগ্য ক্যাম্পেইনের মাধ্যমে EXD উপার্জন করতে পারবেন। আপনি নিজের ট্রেডিংয়ের জন্য EXD ব্যবহার করতে পারেন অথবা আপনার রেফার করা গ্রাহকদের ট্রেডিংয়ে উৎসাহিত করার জন্য সেগুলি তাদের কাছে ট্রান্সফার করতে পারেন।
EXD আপনার পার্টনার কমিশনের উপর কোনো প্রভাব ফেলে না। যেসব ট্রেডে EXD ব্যবহার করা হয়েছে, সেগুলিতেও আপনি আপনার সম্পূর্ণ পার্টনারশিপ কমিশন পেতে থাকবেন।
আপনার পার্টনার EXD ব্যালেন্স কোথায় দেখবেন
আপনার পার্টনারশিপ পার্সোনাল এরিয়াতে, আপনার পার্টনারের পুরস্কার ব্যালেন্সের পাশে থাকা ড্রপ-ডাউন মেনুতে আপনার EXD ব্যালেন্স প্রদর্শিত হয়।
কীভাবে EXD ট্রান্সফার করবেন
পার্টনার EXD ব্যালেন্স প্রদর্শন থেকে, গ্রাহক রিপোর্ট অথবা গ্রাহক অ্যাকাউন্টের রিপোর্ট থেকে EXD ট্রান্সফার শুরু করা যাবে
নিজের কাছে:
আপনি আপনার পার্টনারের পুরস্কার ওয়ালেট থেকে আপনার ট্রেডার পার্সোনাল এরিয়ার উপলভ্য পুরস্কারে EXD ট্রান্সফার করতে পারবেন, তবে ট্রেডিংয়ে ব্যবহার করার আগে সেগুলি ম্যানুয়ালি একটি ট্রেডিং অ্যাকাউন্টে বরাদ্দ করতে হবে।
- আপনার পার্টনার পার্সোনাল এরিয়া-তে লগ ইন করুন।
- ওয়ালেটের পার্টনার EXD ব্যালেন্স থেকে EXD ট্রান্সফার নির্বাচন করুন
- নিজের অ্যাকাউন্টে EXD ট্রান্সফার করতে আমার ট্রেডিং ট্যাবে যান।
আপনার গ্রাহকদের কাছে:
আপনি আপনার গ্রাহকদের গ্রাহক ID বা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে তাদের কাছে EXD ট্রান্সফার করতে পারবেন। আপনি কোনো ট্রেডিং অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করলেও, EXD সবসময় সরাসরি উপলভ্য পুরস্কার-এ জমা হয়।
- EXD ট্রান্সফার ইন্টারফেসে গিয়ে আমার গ্রাহক ট্যাবটি নির্বাচন করুন।
-
ট্রান্সফারের জন্য গ্রাহকের নির্দিষ্ট গ্রাহক ID প্রয়োজন হয়। ID জানা না থাকলে, এর পরিবর্তে আপনি তাদের ট্রেডিং অ্যাকাউন্ট নম্বরও ব্যবহার করতে পারেন।
অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করা হলে, ট্রান্সফার সম্পন্ন করার জন্য সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সঠিক গ্রাহক ID নির্বাচন করে নেবে।
-
আপনি এক অথবা একাধিক গ্রাহক ID বা অ্যাকাউন্ট নম্বর নির্বাচন করতে পারেন।
একাধিক গ্রাহকের কাছে একসাথে ট্রান্সফারের সময়, আপনাকে প্রতি গ্রাহকের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করতে হবে, যা প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে।
আপনি আপনার রিপোর্ট থেকেও সরাসরি গ্রাহকদের EXD ট্রান্সফার করতে পারেন:
- গ্রাহক রিপোর্ট অথবা গ্রাহক অ্যাকাউন্ট রিপোর্টে গিয়ে গ্রাহকের নামের পাশে থাকা চেকবক্সটি নির্বাচন করুন।
পদক্ষেপ-এ ক্লিক করে EXD ট্রান্সফার বেছে নিন। এরপর নির্বাচিত ID-গুলি আগে থেকে পূরণ করা EXD ট্রান্সফার উইজেটটি খুলবে।
EXD পাঠানোর পরে:
- ট্রান্সফারের স্ট্যাটাস সম্পর্কে পার্টনার একটি ইমেল এবং পার্টনার পার্সোনাল এরিয়া-তে একটি নোটিফিকেশন পাবেন।
- গ্রাহক একটি ইমেল, তাদের পার্সোনাল এরিয়া-তে একটি নোটিফিকেশন এবং মোবাইল অ্যাপে একটি পুশ নোটিফিকেশন পাবেন, যার মাধ্যমে তাকে জানানো হবে যে পার্টনার তার অ্যাকাউন্টে EXD যোগ করেছেন।
আপনি পেমেন্ট -> EXD ট্রান্সফারের ইতিহাস-এ গিয়ে লেনদেনের স্ট্যাটাস দেখতে পারবেন, যেখানে ইনকামিং এবং আউটগোয়িং ট্রান্সফারগুলি ফিল্টার করে দেখার সুযোগ রয়েছে।
কেন আপনার গ্রাহকদের কাছে EXD ট্রান্সফার করবেন?
EXD ট্রান্সফার করা গ্রাহকদের সক্রিয়তা বাড়ানোর মাধ্যমে আপনার পার্টনারশিপকে এগিয়ে নিতে পারে:
আরও বেশি ভ্যালু ও আয়: গ্রাহকরা ট্রেডিংয়ে আরও বেশি সুবিধা পান, ফলে ট্রেডিং পরিমাণ বৃদ্ধি পায় এবং আপনার আয়ও বাড়ে।
দ্রুত প্রথম ট্রেড: EXD আপনার নতুন যুক্ত হওয়া গ্রাহকদের আরও দ্রুত তাদের প্রথম ট্রেডটি সম্পন্ন করতে সাহায্য করতে পারে।
গ্রাহকদের ধরে রাখার উন্নত হার: আপনার গ্রাহকদের সক্রিয় রাখতে EXD একটি সরাসরি পুরস্কার হিসেবে কাজ করে।
EXD ট্রান্সফারের শর্তাবলী
ট্রান্সফার করার সময় নিচের শর্তগুলি প্রযোজ্য:
ন্যূনতম ট্রান্সফারের পরিমাণ 1 EXD।
EXD ট্রান্সফার চূড়ান্ত; এটি বাতিল বা ফিরিয়ে নেওয়া যায় না।
ট্রান্সফারের 90 দিন পর EXD-এর মেয়াদ শেষ হয়ে যায়
- প্রতি ট্রান্সফারে সর্বোচ্চ 100 জন গ্রাহকে পাঠানো যাবে।