তাৎক্ষণিক কমিশন হলো যখন আপনার রেফার করা গ্রাহকদের অর্ডার বন্ধ করার 10 মিনিটের মধ্যে আপনার অর্জিত কমিশনগুলো আপনার পুরস্কারের ওয়ালেটে জমা হয়। এটি দৈনিক কমিশন থেকে আলাদা, যেখানে আগের দিন সম্পন্ন হওয়া ট্রেডগুলোর জন্য অর্জিত কমিশন দিনে একবার জমা করা হয়। কীভাবে তাৎক্ষণিক কমিশন পেআউট বেছে নেবেন তা এখানে দেওয়া হলো:
- আপনার পার্টনার পার্সোনাল এরিয়া (PPA)-তে লগ ইন করুন।
- অ্যাকাউন্ট-এ যান।
- কমিশনের ধরন-এ ক্লিক করুন এবং তাৎক্ষণিক নির্বাচন করুন।
তাৎক্ষণিক কমিশন শুধু উপযুক্ত পার্টনারদের জন্যই উপলভ্য।
আপনি প্রতি 24 ঘণ্টায় শুধুমাত্র একবার আপনার কমিশনের ধরন পরিবর্তন করতে পারবেন।
0.01 USD-এর কম পুরস্কার তাৎক্ষণিকভাবে জমা হয় না।
এর পরিবর্তে, এই ছোট ছোট পরিমাণগুলো একত্রিত করা হয় এবং দৈনিক কমিশনের সময়সূচি অনুযায়ী পরের দিন সকালে পরিশোধ করা হয়—যদি মোট পরিমাণ কমপক্ষে 0.01 USD হয়।
যদি মোট পরিমাণ 0.01 USD না হয়, তবে এটি বাতিল হয়ে যাবে, এবং পরবর্তী দিনগুলোতে স্থানান্তরিত হবে না ও পরে তা পরিশোধও করা হবে না।
আপনি অপেক্ষমাণ পেমেন্টের লেনদেনের প্রতিবেদন-এ এই তহবিলগুলো ট্র্যাক করতে পারবেন।
কিছু বিরল পরিস্থিতিতে, একটি অর্ডার বন্ধ হওয়ার পরবর্তী কার্যদিবসের শেষ পর্যন্ত পুরস্কারের পেমেন্ট বিলম্বিত হতে পারে। এটি আপনার লেনদেনের নির্ভুলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাচাইকরণ প্রক্রিয়ার কারণে হতে পারে।
নিরাপত্তার স্বার্থে পেআউটগুলো স্বয়ংক্রিয়ভাবে দৈনিক হিসেবে সমন্বয় হতে পারে।
তাৎক্ষণিক কমিশনের সুবিধাসমূহ
- একটি ধারাবাহিক আয়ের উৎস তৈরি করে।
- রিয়েল-টাইমে আপনার রেফার করা গ্রাহকদের ট্রেডিং কার্যকলাপ ট্র্যাক করার সুযোগ দেয়।
- আপনার মার্কেটিং কৌশলগুলি অপ্টিমাইজ এবং আপনার ট্রেডিং পরিমাণ বৃদ্ধি করে।