রেফার করা কোনো গ্রাহক বোনাস নিয়ে ট্রেড করলে, পার্টনার কমিশন হিসাব করার সময় একটি বোনাস সহগ প্রয়োগ করা হয়।
আমরা এখন আর গ্রাহকদেরকে বোনাস প্রদান করি না। ফলে, বোনাস সহগের মান প্রায় সবসময়ই 1 থাকে। নিচের তথ্য শুধুমাত্র রেফারেন্সের জন্য।
বোনাস সহগের প্রভাব
একজন গ্রাহকের ইকুইটিতে বোনাস তহবিলের অংশ যত বেশি হবে, বোনাস সহগ তত কম হবে, যার ফলে পার্টনার কমিশন হ্রাস পাবে।
কীভাবে বোনাস সহগ পরীক্ষা করবেন
পেআউটে বোনাস সহগ প্রয়োগ করা হয়েছে কিনা তা দেখতে:
- আপনার পার্টনার পার্সোনাল এরিয়াতে লগইন করুন।
- রিপোর্ট > গ্রাহকদের লেনদেন-এ যান।
- তারিখের সীমা সেট করে প্রয়োগ করুন নির্বাচন করুন।
- লেনদেনের পাশে বিস্তারিত দেখুন-এ ক্লিক করুন।
কোনো বোনাস সহগ প্রয়োগ করা হয়ে থাকলে, বিস্তারিততে তা দেখানো হবে।
বোনাস সহগের সূত্র
বোনাস সহগ = (বর্তমান ইকুইটি – বর্তমান বোনাস) / বর্তমান ইকুইটি
অর্ডার খোলার মুহূর্তের ইকুইটি ও বোনাসের মান ব্যবহৃত হয়।
হিসাবের উদাহরণ
- প্রাপ্য কমিশন: 10 USD
- গ্রাহক বোনাস: 50 USD
- বর্তমান ইকুইটি: 200 USD
বোনাস সহগ = (200 – 50) / 200 = 0.75
চূড়ান্ত কমিশন = 10 × 0.75 = 7.5 USD