রেফারেল এজেন্ট একটি ফিচার, যা পার্টনারদের বাহ্যিক এজেন্টদের সাথে একত্রে কাজ করার এবং নতুন গ্রাহক আকৃষ্ট করার সুযোগ দেয়। একজন পার্টনারের একাধিক রেফারেল এজেন্ট থাকতে পারে।
এটি কীভাবে কাজ করে
- এজেন্টগণ পার্টনারের রেফারেল লিংক ব্যবহার করে গ্রাহক আকৃষ্ট করেন।
- এজেন্টরা পার্টনারের কমিশনের একটি অংশ পান।
- এসব সহযোগিতার মাধ্যমে পার্টনাররা তাদের গ্রাহক নেটওয়ার্ক বৃদ্ধি করেন।
পার্টনার পার্সোনাল এরিয়ার রেফারেল এজেন্ট ট্যাব হলো একটি বিভাগ যেখানে আপনি রেফারেল এজেন্ট যোগ করতে, কমিশন ও রিপোর্ট শেয়ারিং সেট আপ করতে, রেফারেল লিংক শেয়ার করতে এবং এজেন্ট কমিশন ও মোট পুরস্কারের পরিমাণ পর্যালোচনা করতে পারবেন।
রিপোর্ট শেয়ারিং ফিচারটি IB-কে তাদের পার্টনারদের সাথে শেয়ারকৃত রিপোর্ট কাস্টমাইজ করার সুযোগ দেয়, যার মধ্যে পুরস্কারের ইতিহাস দেখানো হবে কিনা সেটি অন্তর্ভুক্ত। রিপোর্ট শেয়ারিং সেট আপ করুন-এ ক্লিক করলে নিম্নলিখিত এন্ট্রি ফিল্ডগুলির সাথে একটি নতুন রিপোর্ট তৈরি হবে:
- সংযুক্ত পার্টনারের ইমেল: পার্টনারের Exness-এ নিবন্ধিত ইমেল ঠিকানা।
- শেয়ারকৃত পার্টনার কোড: এই পার্টনার কোডে নিবন্ধিত সকল গ্রাহকের কার্যক্রম রিপোর্টে অন্তর্ভুক্ত হবে।
- সংযুক্ত পার্টনার: IB কর্তৃক দেয়া এই পার্টনারের কাস্টম নাম।
সংযুক্ত পার্টনার, শেয়ার করা ওয়েব লিংক, এবং পুরস্কারের ইতিহাস-এর কলাম সহ তৈরি করা রিপোর্টগুলি তালিকায় যোগ করা হবে। সম্পাদনা করুন এ ক্লিক করলে IB বিদ্যমান রিপোর্ট সংশোধন করতে পারবে। আমার পুরস্কার ইতিহাস শেয়ার করুন টগল করলে রিপোর্টে IB পুরস্কারের ইতিহাস অন্তর্ভুক্ত করা চালু বা বন্ধ করা যাবে।
রেফারেল এজেন্ট ফিচার ব্যবহারের অনুরোধ করতে দয়া করে সরাসরি আপনার পার্টনার রিলেশনশিপ ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।