আমাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করা গ্রাহকদের জন্য, গড় স্প্রেড এবং পার্টনার লেভেলের উপর ভিত্তি করে কমিশন গণনা করা হবে।
স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেডের জন্য উপলভ্য সব ইন্সট্রুমেন্টের সাফিক্স 'm' থাকে। উদাহরণস্বরূপ, EURUSDm, GBPUSDm.
কমিশন গণনা করা
একজন গ্রাহক আপনার পার্টনার লিংকের অধীনে নিবন্ধন করেছেন এবং একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে Forex_Group বিভাগ থেকে 2 লট GBPUSDm ট্রেড করেছেন। সেই সময় খোলার মূল্য ছিল:
- বিড: 1.11920
- আস্ক: 1.11975
বন্ধের সময়, মূল্য ছিল:
- বিড: 1.11910
- আস্ক: 1.11970
যদি আমরা ধরে নিই যে আপনি একজন ব্রোঞ্জ পার্টনার (কমিশনের পরিমাণ 33%):
খোলার সময়ের স্প্রেড (পিপ-এ) = (আস্ক প্রাইস - বিড প্রাইস) / পিপ সাইজ
= (1.11975 - 1.11920) / 0.0001
= 5.5 পিপ
বন্ধের সময়ের স্প্রেড (পিপ-এ) = (আস্ক প্রাইস - বিড প্রাইস) / পিপ সাইজ
= (1.11970 - 1.11910) / 0.0001
= 6 পিপ
গড় স্প্রেড = (খোলার সময়ের স্প্রেড + বন্ধের সময়ের স্প্রেড)/ 2
= (5.5 + 6)/2
= 5.75 পিপ
নির্দিষ্ট কোনো অর্ডারের পিপ ভ্যালু দেখতে, আমাদের ট্রেডিং ক্যালকুলেটর ব্যবহার করুন। ক্যালকুলেটর অনুযায়ী, এই অর্ডারের পিপ ভ্যালু হল 20 USD.
অতএব, কমিশন = 0.33 x 5.75 x USD 20 = USD 37.95
- গ্রাহক ট্রেড বন্ধ করার পরেই কেবল কমিশন দেওয়া হবে।
- প্রযোজ্য হলে, কমিশনের উপর একটি বোনাস কোএফিসিয়েন্ট প্রয়োগ করা হবে।
ক্লোজ বাই ফাংশন দ্বারা সম্পাদিত অর্ডারের জন্য, সূত্রটি হল:
কমিশন = পুরস্কারের পরিমাণ x পিপ-এ গড় স্প্রেড x পিপ ভ্যালু
ক্লোজ বাই অর্ডারগুলির ক্ষেত্রে, 1টি স্প্রেড গণনা করা হয়, অন্যদিকে হেজড অর্ডারগুলি 2টি স্প্রেড হিসেবে গণনা করা হয়।
আরও তথ্যের জন্য পার্টনার পার্সোনাল এরিয়া-তে উপলভ্য আপনার পার্টনারের কমিশনের তথ্য প্যানেল পড়ুন।
ট্রেডের জন্য উপলভ্য ইন্সট্রুমেন্ট গ্রুপ
স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করার জন্য উপলভ্য ইন্সট্রুমেন্টের গ্রুপগুলি হলো:
- ফোরেক্স মুদ্রা জোড়া
- সূচক
- স্টক
- পণ্য
- ক্রিপটোকারেন্সি