Exness বর্তমানে দুটি পার্টনার প্রোগ্রাম অফার করে: ইন্ট্রোডিউসিং ব্রোকার প্রোগ্রাম এবং অ্যাফিলিয়েট প্রোগ্রাম। উভয় প্রোগ্রামেই আপনাকে একটি অনন্য পার্টনার লিংক দেওয়া হয়, যা আপনি রেফার করা গ্রাহকদের আকৃষ্ট করতে আপনার নেটওয়ার্ক, ওয়েবসাইট এবং পরিচিতদের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
ইন্ট্রোডিউসিং ব্রোকার প্রোগ্রাম
IB প্রোগ্রামের অধীনে পার্টনাররা তাদের রেফার করা গ্রাহকদের ট্রেডিং কার্যকলাপ, বিশেষ করে অর্ডার খোলার স্প্রেড এবং/অথবা ট্রেডিং অ্যাকাউন্টের ধরন ও ট্রেড করা ইনস্ট্রুমেন্টের উপর নির্ভর করে নির্ধারিত নির্দিষ্ট কমিশন অনুসারে কমিশন উপার্জন করেন।
পার্টনাররা 'সাধারণ পার্টনার' হিসেবে তাদের যাত্রা শুরু করেন এবং মোট গড় ট্রেডিং ভলিউম (TATV)-এর শর্তাবলী পূরণ করে অ্যাডভান্সড পার্টনার হতে পারেন। এরপর, পার্টনাররা ইন্ট্রোডিউসিং ব্রোকার স্ট্যাটাসের অধীনে 'ব্রোঞ্জ পার্টনার'-এ উন্নীত হন এবং নির্দিষ্ট TATV এবং সক্রিয় গ্রাহক (AC)-এর শর্তাবলী পূরণ করে সিলভার, গোল্ড এবং ব্রিলিয়ান্ট পার্টনার হতে পারেন।
পার্টনারের স্তর অনুযায়ী কমিশনের পরিমাণ:
- সাধারণ পার্টনার: 20% কমিশন
- অ্যাডভান্সড পার্টনার: 25% কমিশন
- ব্রোঞ্জ পার্টনার: 33% কমিশন
- সিলভার পার্টনার: 35% কমিশন
- গোল্ড পার্টনার: 35% কমিশন
- ব্রিলিয়ান্ট পার্টনার: 37% কমিশন
ইন্ট্রোডিউসিং ব্রোকার প্রোগ্রাম সম্পর্কে আরও জানুন:
- কিভাবে একজন ইন্ট্রোডিউসিং ব্রোকার (IB) হবেন
- ইন্ট্রোডিউসিং পার্টনার এবং ডিজিটাল অ্যাফিলিয়েটদের জন্য Exness-এর বিজ্ঞাপন নির্দেশিকা
- IB পার্সোনাল এরিয়া অন্বেষণ করা
ডিজিটাল অ্যাফিলিয়েট প্রোগ্রাম
কস্ট-পার-অ্যাকশন (CPA) মডেলের মাধ্যমে, একজন ডিজিটাল অ্যাফিলিয়েট যোগ্য রেফার করা গ্রাহকদের উপর ভিত্তি করে প্রতিদিন পেআউট পান। রেফার করা গ্রাহকের দেশ এবং FTD-এর পরিমাণের উপর ভিত্তি করে অ্যাফিলিয়েটের কমিশন হিসাব করা হয়। এই পেআউটগুলি পার্সোনাল এরিয়া (PA)-তে থাকা বিভিন্ন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে যেকোনো সময় উত্তোলন করা যাবে।
CPA ইভেন্টের জন্য যোগ্য হতে রেফার করা গ্রাহকদের অবশ্যই একটি প্রথমবারের জমা (FTD) সম্পন্ন করতে হবে এবং ন্যূনতম ট্রেডিংয়ের শর্ত পূরণ করতে হবে।
একজন ডিজিটাল অ্যাফিলিয়েট হওয়া সম্পর্কে আরও জানুন:
- কীভাবে একজন ডিজিটাল অ্যাফিলিয়েট হবেন (DA)
- কিভাবে কর্পোরেট অ্যাফিলিয়েট হবেন
- ডিজিটাল অ্যাফিলিয়েট পার্সোনাল এরিয়া ঘুরে দেখা
- কস্ট পার অ্যাকশন (CPA) পেআউট
Exness পার্টনার প্রোগ্রামগুলির মধ্যে পার্থক্য
| মানদণ্ড | IB প্রোগ্রাম | ডিজিটাল অ্যাফিলিয়েট প্রোগ্রাম |
|
স্ট্যান্ডার্ড-এর জন্য পুরস্কারের পরিমাণ (খোলার স্প্রেডের উপর ভিত্তি করে) |
20% থেকে 40% | রেফার করা প্রত্যেক গ্রাহকের জন্য এককালীন নির্দিষ্ট পেআউট। |
|
স্ট্যান্ডার্ড সেন্ট-এর জন্য পুরস্কারের পরিমাণ (খোলার স্প্রেডের উপর ভিত্তি করে) |
20% থেকে 40% | রেফার করা প্রত্যেক গ্রাহকের জন্য এককালীন নির্দিষ্ট পেআউট। |
|
প্রো-এর জন্য পুরস্কারের পরিমাণ (খোলার স্প্রেডের উপর ভিত্তি করে) |
17% থেকে 25% | রেফার করা প্রত্যেক গ্রাহকের জন্য এককালীন নির্দিষ্ট পেআউট। |
| র স্প্রেড-এর জন্য পুরস্কারের পরিমাণ | প্রতি লটের জন্য নির্দিষ্ট কমিশন | রেফার করা প্রত্যেক গ্রাহকের জন্য এককালীন নির্দিষ্ট পেআউট। |
| জিরো-এর জন্য পুরস্কারের পরিমাণ | প্রতি লটের জন্য নির্দিষ্ট কমিশন | রেফার করা প্রত্যেক গ্রাহকের জন্য এককালীন নির্দিষ্ট পেআউট। |
| পুরস্কার বৃদ্ধির সুযোগ | ট্রেডিংয়ের পরিমাণ, সক্রিয় গ্রাহক এবং প্রোফাইল যাচাইকরণের শর্তাবলী পুরণ করার জন্য। | ট্র্যাফিকের মানের উপর ভিত্তি করে বৃদ্ধি করা হবে। |
| প্রচারের উপকরণগুলি | ব্রোঞ্জ পার্টনার এবং উপরের স্তরের পার্টনারদেরকে ব্যানার এবং ল্যান্ডিং পেজ সরবরাহ করা হয়। | ব্যানার এবং ল্যান্ডিং পেজ সরবরাহ করা হয়। |
| অতিরিক্ত সুবিধাসমূহ | শুধুমাত্র আঞ্চলিক প্রতিনিধিদের জন্য, কী অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে চুক্তি অনুযায়ী অফিস সেটআপ এবং প্রচারের জন্য Exness আংশিক অর্থায়ন করবে। | নির্দিষ্ট স্তর অর্জনের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। |
সাধারণ প্রশ্নাবলী
Exness-এ পার্টনারশিপ প্রোগ্রাম থেকে আমি কতটা উপার্জন করতে পারব?
আপনি কী পরিমাণ উপার্জন করতে পারবেন তা পার্টনারশিপ প্রোগ্রাম, সফলভাবে Exness অ্যাকাউন্ট নিবন্ধন করা রেফার করা গ্রাহকের সংখ্যা এবং রেফার করা গ্রাহকদের ট্রেডিংয়ের পরিমাণের মতো বিষয়গুলির উপর নির্ভর করে।