- Exness, তার ট্রেডিং সত্তা তথা, Exness (SC) Ltd, সেশেলসে নিবন্ধিত একটি কোম্পানি যার নিবন্ধন নম্বর 8423606-1, Exness (VG) Ltd, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত একটি কোম্পানি যার নিবন্ধন নম্বর 2032226, Exness B.V., কুরাসাওতে নিবন্ধিত একটি কোম্পানি যার নিবন্ধন নম্বর 148698, Exness (KE) Limited, কেনিয়া প্রজাতন্ত্রে নিবন্ধিত একটি কোম্পানি যার নিবন্ধন নম্বর PVT-LRUDJJB এবং Exness Bank Limited, লাবুয়ানে নিবন্ধিত একটি কোম্পানি যার কোম্পানি নম্বর LL17593-এর মাধ্যমে একটি পার্টনার লয়ালিটি প্রোগ্রাম (“প্রোগ্রাম”) অফার করে, যা কোম্পানির পক্ষ থেকে পার্টনারদের (পরবর্তীতে “পার্টনার(গণ)” অথবা “আপনি” হিসেবে উল্লিখিত) জন্য একটি লয়ালটি প্রোগ্রাম। সন্দেহ এড়ানোর স্বার্থে, পার্টনারশিপ চুক্তিতে প্রাসঙ্গিক Exness কাউন্টারপার্টিই বর্তমান শর্তাবলীর জন্য আপনার কাউন্টারপার্টি হিসেবে বিবেচিত হবে।
- অনুগ্রহ করে এই নিয়ম এবং শর্তাবলী পড়ুন এবং নিশ্চিত হয়ে নিন যে আপনি পুরস্কারের যোগ্যতার প্রয়োজনীয়তা এবং পুরস্কার জারির শর্তাবলী বুঝতে পেরেছেন।
- এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে, আপনি বর্তমান শর্তাবলী সহ গ্রাহক চুক্তি, পার্টনারশিপ চুক্তি, সাধারণ ব্যবসায়িক শর্তাবলী এবং আমাদের ওয়েবসাইট(গুলি)-তে উপলভ্য অন্য যেকোনো আইনি নথির দ্বারা আবদ্ধ হতে সম্মত হচ্ছেন। পার্টনাররা কোন কোন ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন তা তাদের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে এবং এগুলি exness.com এবং/অথবা exnessbank.com এবং/অথবা exness.ke এবং/অথবা exnessaffiliates.com-এ পাওয়া যাবে।
-
বর্তমান শর্তাবলীর অন্য কোনো বিধান ক্ষুণ্ন না করে, কোনো পুরস্কারের যোগ্য হতে হলে, পার্টনারকে অবশ্যই নিচে উল্লেখিত তিনটি (3) পুরস্কার প্রাপ্তির যোগ্যতা পূরণ করতে হবে:
a. পার্টনারের গ্রাহকদের মোট যোগ্য লাইফটাইম ট্রেডিংয়ের পরিমাণকে অবশ্যই নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে;
b. গত 90 দিনের মধ্যে পার্টনারের সক্রিয় গ্রাহকের সংখ্যাকে প্রয়োজনীয় সীমা পূরণ করতে হবে। একজন গ্রাহক গত 90 দিনের মধ্যে অন্তত একটি ট্রেডিংয়ের লেনদেন সম্পন্ন করে থাকলেই তাকে "সক্রিয়" হিসেবে বিবেচনা করা হবে;
c. গত 12 মাসে পার্টনারের গ্রাহকদের সর্বমোট যোগ্য ট্রেডিংয়ের পরিমাণ কমপক্ষে তাদের লাইফটাইমের মোট যোগ্য ট্রেডিংয়ের পরিমাণের প্রয়োজনীয় অংশের সমান হতে হবে।সন্দেহ এড়ানোর জন্য, পার্টনারের নিবন্ধনের তারিখ থেকে পার্টনারের মাধ্যমে সাইন আপ করা প্রত্যেক গ্রাহকের জন্য যোগ্যতা অর্জনকারী ট্রেডিং পরিমাণ হিসাব করা হয়, এক্ষেত্রে বোনাস কোএফিসিয়েন্ট* (প্রযোজ্য ক্ষেত্রে) বিবেচনা করা হয় এবং ত্রুটি, জালিয়াতি বা অন্য যেকোনো সন্দেহজনক ক্রিয়াকলাপ থেকে প্রাপ্ত ট্রেডিং পরিমাণ বাদ দেওয়া হয়।
পার্টনারের কোনো গ্রাহক যদি বোনাস দিয়ে ট্রেড করেন, তাহলে বোনাস কোএফিসিয়েন্ট নিম্নোক্ত পদ্ধতিতে হিসাব করা হবে:
বোনাস সহগ = (ইকুইটি - গ্রাহকের বর্তমান ক্রেডিট/বোনাস) / ইকুইটি
*এটি শুধুমাত্র 01.04.2021 তারিখ থেকে খোলা এবং/অথবা বন্ধ করা অবস্থানগুলির জন্য প্রযোজ্য হবে।
- প্রত্যেক পার্টনারের জন্য পুরস্কারের সীমা আলাদা হতে পারে, যা exnessaffiliates.com-এ পার্টনার পার্সোনাল এরিয়ায় পাওয়া যাবে।
- এই শর্তাবলীর অধীনে Exness-কে প্রদত্ত অন্য কোনো অধিকার ক্ষুণ্ন না করেই, Exness নিচের যেকোনো কারণে লয়্যালটি প্রোগ্রাম থেকে একজন পার্টনারকে অযোগ্য ঘোষণা করার অধিকার সংরক্ষণ করে:
a. যদি পার্টনার কোনো আইন এবং/অথবা প্রযোজ্য প্রবিধান লঙ্ঘন করেন;
b. যদি পার্টনার গ্রাহক চুক্তি এবং/অথবা পার্টনারশিপ চুক্তি এবং/অথবা এই শর্তাবলীর কোনো বিধান লঙ্ঘন করেন।
- কোনো পার্টনার সকল প্রযোজ্য যোগ্যতার শর্ত পূরণ করা সত্ত্বেও, মূল্যায়নের মানদণ্ডের ভিত্তিতে Exness যেকোনো পুরস্কার স্থগিত এবং/অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে, যার মধ্যে ধারা 5.7 ও 5.8-এ উল্লিখিত বিষয়গুলি সহ পার্টনার ও প্রাসঙ্গিক Exness ট্রেডিং সত্তার মধ্যে সম্পাদিত পার্টনারশিপ চুক্তির প্রযোজ্য সকল উপধারা, শর্তাবলী ও বিধান অন্তর্ভুক্ত থাকবে, তবে এগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়।
- নিচের অনুচ্ছেদ 11 অক্ষুণ্ণ রেখে, পার্টনার লয়ালিটি প্রোগ্রামের পুরস্কারসমূহ পার্টনার উপরোক্ত পুরস্কারের জন্য যোগ্যতা অর্জনের তারিখ থেকে এক থেকে দুই (1-2) সপ্তাহের মধ্যে প্রক্রিয়া করা শুরু হবে। যেসব যোগ্য পার্টনার পুরস্কার পাওয়ার যোগ্যতার সকল শর্ত পূরণ করেছেন তাদের সাথে সংশ্লিষ্ট Exness অ্যাকাউন্ট ম্যানেজার পুরস্কার প্রদানের বিষয়ে আরও বিশদ আলোচনা করতে যোগাযোগ করবেন।
- যোগাযোগ করা হলে পার্টনারকে পুরস্কারটি নির্বাচন করতে বলা হবে (একাধিক পুরস্কারের বিকল্প উপলভ্য থাকলে)। কীভাবে পুরস্কারের দাবি করতে হবে সে সম্পর্কে বিশদ বিবরণ এবং পুরস্কার বিতরণ সম্পর্কিত তথ্য সরাসরি যোগ্য পার্টনারকে প্রদান করা হবে।
- যদি আটাশ (28) দিনের মধ্যে পার্টনারের সাথে যোগাযোগ করা না যায় বা তিনি উত্তর না দেন, তাহলে পুরস্কারটি বাতিল হয়ে যাবে।
- যদি পার্টনার একই সময়ে একাধিক পুরস্কারের জন্য যোগ্য হন, তাহলে পার্টনারকে একটি মেয়াদের জন্য একটি পুরস্কার জারি করা হবে, এই নিয়ে পার্টনার এবং সংশ্লিষ্ট Exness অ্যাকাউন্ট ম্যানেজারের মধ্যে আলোচনা করা হবে। পুরস্কার গ্রহণ করে, পার্টনার স্বয়ংক্রিয়ভাবে সম্মতি প্রদান করছেন এবং Exness-এর বিপণনের উদ্দেশ্যগুলির জন্য পার্টনারের ফটো, নাম, যোগাযোগের বিবরণ এবং পুরস্কারের বিশদ বিবরণ ব্যবহারের জন্য Exness-কে অনুমতি দিচ্ছেন। Exness দ্বারা আয়োজিত কোনও বিপণন/প্রচারমূলক ভিডিও, ফটো শ্যুট এবং/বা অন্য কোনো প্রচারমূলক ক্রিয়াকলাপে অংশ নিতে পার্টনার অস্বীকার করার ফলে পুরস্কার বাতিল হতে পারে এবং এমন ক্ষেত্রে পার্টনার Exness-কে পুরস্কার ফিরিয়ে দিতে বাধ্য থাকবেন।
- পার্টনার লয়ালিটি প্রোগ্রামের পুরস্কারসমূহ পার্টনারের বসবাসরত দেশের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যদি কোনো নির্দিষ্ট পুরস্কার অনুপলভ্য থাকে, তাহলে পার্টনারকে সমমূল্যের একটি বিকল্প পুরস্কার প্রদান করা হতে পারে।
- উপরে উল্লিখিত 11 নং ধারা অক্ষুণ্ণ রেখে, পার্টনার লয়ালিটি প্রোগ্রামের অংশ হিসেবে নিম্নোক্ত পুরস্কারসমূহ উপলভ্য:
- থাইল্যান্ড, পাকিস্তান, ইন্দোনেশিয়ার জন্য পুরস্কার
- দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার জন্য পুরস্কার
- চীন, হংকং, তাইওয়ান, ম্যাকাও-এর জন্য পুরস্কার
-
ভিয়েতনামের জন্য পুরস্কার
থাইল্যান্ড, পাকিস্তান, ইন্দোনেশিয়ার জন্য পুরস্কারপুরস্কারের নাম পুরস্কারের বিবরণ নগদ বিকল্প ($) নগদ 500 USD পার্টনার ওয়ালেটে নগদ 500 USD ট্রান্সফার - স্মার্টফোন Apple ব্র্যান্ডের একটি স্মার্টফোন অথবা স্থানীয়ভাবে উপলভ্য অন্য কোনো স্মার্টফোন যার সর্বোচ্চ মূল্য 1,500 USD 1,250 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ উচ্চমানের ইলেকট্রনিক্স স্থানীয়ভাবে উপলভ্য 3,000 USD পর্যন্ত মূল্যের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, স্মার্ট টিভি অথবা হোম থিয়েটার 3,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দুইজনের জন্য বিলাসবহুল শহর ভ্রমণ পার্টনারের বসবাসের দেশে কোনও স্থানে দুই জনের জন্য 4 দিন/3 রাত্রির ভ্রমণ। ভ্রমণের তারিখ পার্টনারের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে হবে। সাথে থাকছে: দুইজনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, সকালের নাস্তা সহ হোটেল আবাসন, ভ্রমণ প্রোগ্রাম এবং খরচের জন্য পার্টনারের ওয়ালেটে উত্তোলনযোগ্য নগদ অর্থ হিসেবে জমাকৃত 3,000 USD। 4,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দুইজনের জন্য বিলাসবহুল বিদেশ ভ্রমণ Exness দ্বারা প্রদত্ত জায়গার তালিকা থেকে নির্বাচিত পার্টনারের পছন্দের ইউরোপের কোনো স্থানে দুই জনের 6 দিন/5 রাতের ভ্রমণ। ভ্রমণের তারিখ পার্টনারের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে হবে। সাথে থাকছে: দুইজনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, সকালের নাস্তা সহ হোটেল আবাসন, ভ্রমণ প্রোগ্রাম এবং খরচের জন্য পার্টনারের ওয়ালেটে উত্তোলনযোগ্য নগদ অর্থ হিসেবে জমাকৃত 5,000 USD। 10,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দামী ঘড়ি বিলাসবহুল ঘড়ি (পুরুষ বা মহিলাদের মডেল) যেটি 20,000 USD পর্যন্ত মূল্যে স্থানীয়ভাবে উপলভ্য 16,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ নগদ 40,000 USD পার্টনার ওয়ালেটে নগদ 40,000 USD ট্রান্সফার - দামী স্পোর্টস কার স্থানীয়ভাবে উপলভ্য 150,000 USD পর্যন্ত মূল্যের যেকোনো ব্র্যান্ড এবং মডেলের স্পোর্টস কার 120,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ নগদ 300,000 USD পার্টনার ওয়ালেটে নগদ 300,000 USD ট্রান্সফার - দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার জন্য পুরস্কার
দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশসমূহ: বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রুনেই, কম্বোডিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর*, কোরিয়া, মায়ানমার, লাওস।
মধ্যপ্রাচ্যের দেশসমূহ: গাল্ফ কর্পোরেশন কাউন্সিল, লেভান্ট দেশসমূহ, উত্তর আফ্রিকার দেশসমূহ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ।
আফ্রিকার দেশসমূহ: দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, সাব-সাহারান আফ্রিকা - পশ্চিম, মধ্য, পূর্ব, দক্ষিণের দেশসমূহ
লাতিন আমেরিকার দেশসমূহ: মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল।
পুরস্কারের নাম পুরস্কারের বিবরণ নগদ বিকল্প ($) নগদ 500 USD পার্টনার ওয়ালেটে নগদ 500 USD ট্রান্সফার - স্মার্টওয়াচ সিঙ্গাপুরে উপলভ্য নয়। 1,000 USD পর্যন্ত মূল্যের আপনার পছন্দের একটি স্মার্টওয়াচ পান 1,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ CapitaStar ভাউচার সিঙ্গাপুরে উপলভ্য। 1,000 USD পর্যন্ত মূল্যের CapitaStar ভাউচার দিয়ে আনন্দে কেনাকাটা করুন 1,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ স্মার্টফোন Apple ব্র্যান্ডের একটি স্মার্টফোন অথবা স্থানীয়ভাবে উপলভ্য অন্য কোনো স্মার্টফোন যার সর্বোচ্চ মূল্য 2,000 USD 1,700 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ উচ্চমানের ইলেকট্রনিক্স স্থানীয়ভাবে উপলভ্য 3,000 USD পর্যন্ত মূল্যের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, স্মার্ট টিভি অথবা হোম থিয়েটার 2,500 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দুইজনের জন্য বিলাসবহুল শহর ভ্রমণ পার্টনারের বসবাসের দেশের কোনো স্থানে দুই জনের জন্য 4 দিন/3 রাত্রির ভ্রমণ। ভ্রমণের তারিখ পার্টনারের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে হবে। সাথে থাকছে: দুইজনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, সকালের নাস্তা সহ হোটেল আবাসন, ভ্রমণ প্রোগ্রাম এবং খরচের জন্য পার্টনারের ওয়ালেটে উত্তোলনযোগ্য নগদ অর্থ হিসেবে জমাকৃত 3,000 USD। 4,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দুইজনের জন্য বিলাসবহুল বিদেশ ভ্রমণ Exness দ্বারা প্রদত্ত জায়গার তালিকা থেকে নির্বাচিত পার্টনারের পছন্দের বিদেশের কোনো স্থানে দুই জনের 6 দিন/5 রাতের ভ্রমণ। ভ্রমণের তারিখ পার্টনারের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে হবে। সাথে থাকছে: দুইজনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, সকালের নাস্তা সহ হোটেল আবাসন, ভ্রমণ প্রোগ্রাম এবং খরচের জন্য পার্টনারের ওয়ালেটে উত্তোলনযোগ্য নগদ অর্থ হিসেবে জমাকৃত 5,000 USD। 10,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দামী ঘড়ি বিলাসবহুল ঘড়ি (পুরুষ বা মহিলাদের মডেল) যেটি 20,000 USD পর্যন্ত মূল্যে স্থানীয়ভাবে উপলভ্য 16,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ নগদ 40,000 USD পার্টনার ওয়ালেটে নগদ 40,000 USD ট্রান্সফার - দামী স্পোর্টস কার সিঙ্গাপুরে উপলভ্য নয়। স্থানীয়ভাবে উপলভ্য 150,000 USD পর্যন্ত মূল্যের যেকোনো ব্র্যান্ড এবং মডেলের স্পোর্টস কার 120,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ ছয়জনের জন্য প্রাইভেট ইয়টের ছুটি কাটানোর সুযোগ শুধুমাত্র সিঙ্গাপুরে উপলভ্য। সব সুবিধা সহ, ছয় জনের জন্য বিলাসবহুল ব্যক্তিগত ইয়টে 7 দিন/6 রাতের ভূমধ্যসাগরীয় ছুটি কাটানোর সুযোগ। ভ্রমণের তারিখ এবং ভ্রমণবৃত্তান্ত পার্টনারের সাথে একমত হওয়ার ভিত্তিতে নির্ধারণ করা হবে। অন্তর্ভুক্ত রয়েছে: ছয় জনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, ইয়ট চার্টার, ইয়ট ক্রু, ব্যক্তিগত শেফের প্রস্তুত করা বিশেষ খাবার, ভ্রমণ প্রোগ্রাম 120,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ নগদ 300,000 USD পার্টনার ওয়ালেটে নগদ 300,000 USD ট্রান্সফার -
চীন, হংকং, তাইওয়ান, ম্যাকাও-এর জন্য পুরস্কার
পুরস্কারের নাম পুরস্কারের বিবরণ নগদ বিকল্প ($) স্মার্টফোন Apple ব্র্যান্ডের একটি স্মার্টফোন অথবা স্থানীয়ভাবে উপলভ্য অন্য কোনো স্মার্টফোন যার সর্বোচ্চ মূল্য 1,500 USD 1,250 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ উচ্চমানের ইলেকট্রনিক্স স্থানীয়ভাবে উপলভ্য 3,000 USD পর্যন্ত মূল্যের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, স্মার্ট টিভি অথবা হোম থিয়েটার 2,500 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দুইজনের জন্য বিলাসবহুল শহর ভ্রমণ পার্টনারের পছন্দের চীনের কোনো স্থানে দুই জনের জন্য 4 দিন/3 রাতের ভ্রমণ। ভ্রমণের তারিখ পার্টনারের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে হবে। সাথে থাকছে: দুইজনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, সকালের নাস্তা সহ হোটেল আবাসন, ভ্রমণ প্রোগ্রাম এবং খরচের জন্য পার্টনারের ওয়ালেটে উত্তোলনযোগ্য নগদ অর্থ হিসেবে জমাকৃত 3,000 USD। 5,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দামী ঘড়ি বিলাসবহুল ঘড়ি (পুরুষ বা মহিলাদের মডেল) যেটি 12,000 USD পর্যন্ত মূল্যে স্থানীয়ভাবে উপলভ্য 9,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দুইজনের জন্য বিলাসবহুল বিদেশ ভ্রমণ Exness দ্বারা প্রদত্ত জায়গার তালিকা থেকে নির্বাচিত পার্টনারের পছন্দের বিদেশের কোনো স্থানে দুই জনের 6 দিন/5 রাতের ভ্রমণ। ভ্রমণের তারিখ পার্টনারের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে হবে। সাথে থাকছে: দুইজনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, সকালের নাস্তা সহ হোটেল আবাসন, ভ্রমণ প্রোগ্রাম এবং খরচের জন্য পার্টনারের ওয়ালেটে উত্তোলনযোগ্য নগদ অর্থ হিসেবে জমাকৃত 5,000 USD 9,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ বিলাসবহুল সেডান সর্বোচ্চ 60,000 USD মূল্যের স্থানীয়ভাবে উপলভ্য যেকোনো ব্র্যান্ড এবং মডেলের গাড়ি 50,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ বৈশ্বিক বাজারে কেনাকাটা দুই জনের জন্য টোকিও, হংকং, সিঙ্গাপুর বা সিওলে 5 দিন/4 রাতের কেনাকাটার ট্রিপ। ভ্রমণের তারিখ পার্টনারের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে হবে। সাথে থাকছে: দুইজনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, সকালের নাস্তা সহ হোটেল আবাসন, ভ্রমণ প্রোগ্রাম, ব্যক্তিগত শপিং অ্যাসিস্ট্যান্ট এবং খরচের জন্য পার্টনারের ওয়ালেটে উত্তোলনযোগ্য নগদ অর্থ হিসেবে জমাকৃত 40,000 USD। 50,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ নগদ 88,888 USD পার্টনার ওয়ালেটে নগদ 88,888 USD ট্রান্সফার - দামী স্পোর্টস কার স্থানীয়ভাবে উপলভ্য 150,000 USD পর্যন্ত মূল্যের যেকোনো ব্র্যান্ড এবং মডেলের স্পোর্টস কার 120,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ আন্তর্জাতিক সম্পত্তি পার্টনারের পক্ষে আন্তর্জাতিক সম্পত্তিতে 400,000 USD পর্যন্ত বিনিয়োগ 320,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ
ভিয়েতনামের জন্য পুরস্কার
পুরস্কারের নাম পুরস্কারের বিবরণ নগদ বিকল্প ($) নগদ 500 USD পার্টনার ওয়ালেটে নগদ 500 USD ট্রান্সফার। - স্মার্টফোন Apple ব্র্যান্ডের একটি স্মার্টফোন অথবা স্থানীয়ভাবে উপলভ্য অন্য কোনো স্মার্টফোন যার সর্বোচ্চ মূল্য 1,500 USD। 1,250 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ নগদ 2,000 USD পার্টনার ওয়ালেটে নগদ 2,000 USD ট্রান্সফার। - উচ্চমানের ইলেকট্রনিক্স স্থানীয়ভাবে উপলভ্য 3,000 USD পর্যন্ত মূল্যের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, স্মার্ট টিভি অথবা হোম থিয়েটার 2,500 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দুইজনের জন্য বিলাসবহুল শহর ভ্রমণ পার্টনারের পছন্দের ভিয়েতনামের কোনো স্থানে দুই জনের জন্য 4 দিন/3 রাতের ভ্রমণ। ভ্রমণের তারিখ পার্টনারের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে হবে। সাথে থাকছে: দুইজনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, সকালের নাস্তা সহ হোটেল আবাসন, ভ্রমণ প্রোগ্রাম এবং খরচের জন্য পার্টনারের ওয়ালেটে উত্তোলনযোগ্য নগদ অর্থ হিসেবে জমাকৃত 3,000 USD। 4,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দুইজনের জন্য বিলাসবহুল বিদেশ ভ্রমণ Exness দ্বারা প্রদত্ত জায়গার তালিকা থেকে নির্বাচিত পার্টনারের পছন্দের বিদেশের কোনো স্থানে দুই জনের 6 দিন/5 রাতের ভ্রমণ। ভ্রমণের তারিখ পার্টনারের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে হবে। সাথে থাকছে: দুইজনের জন্য রিটার্ন ফ্লাইট, যাতায়াত, সকালের নাস্তা সহ হোটেল আবাসন, ভ্রমণ প্রোগ্রাম এবং খরচের জন্য পার্টনারের ওয়ালেটে উত্তোলনযোগ্য নগদ অর্থ হিসেবে জমাকৃত 5,000 USD। 10,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ দামী ঘড়ি বিলাসবহুল ঘড়ি (পুরুষ বা মহিলাদের মডেল) যেটি 20,000 USD পর্যন্ত মূল্যে স্থানীয়ভাবে উপলভ্য 16,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ নগদ 40,000 USD পার্টনার ওয়ালেটে নগদ 40,000 USD ট্রান্সফার - বিলাসবহুল সেডান সর্বোচ্চ 60,000 USD মূল্যের স্থানীয়ভাবে উপলভ্য যেকোনো ব্র্যান্ড এবং মডেলের গাড়ি 50,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ নগদ 80,000 USD পার্টনার ওয়ালেটে নগদ 80,000 USD ট্রান্সফার - দামী স্পোর্টস কার স্থানীয়ভাবে উপলভ্য 200,000 USD পর্যন্ত মূল্যের যেকোনো ব্র্যান্ড এবং মডেলের স্পোর্টস কার 170,000 USD বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ
- পার্টনারের পার্সোনাল এরিয়ায় প্রদর্শিত সব পুরস্কার দাবি করা হয়ে গেলে প্রোগ্রমটি শেষে হয়ে যাবে। প্রদর্শিত পুরস্কার কাঠামোর বাইরে যেকোনও অতিরিক্ত পুরষ্কার Exness-এর নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রদান করা হবে এবং এক্ষেত্রে পার্টানারের লিখিতভাবে স্পষ্ট সম্মতি থাকতে হবে।
- যেখানে নগদ বিকল্প উপলভ্য থাকে এবং পার্টনার পুরস্কারের পরিবর্তে তা গ্রহণ করতে ইচ্ছুক হোন, সেক্ষেত্রে উক্ত নগদ বিকল্প পার্টনারের ওয়ালেটে ট্রান্সফার করা হবে। স্থানীয়ভাবে উপলভ্য যেকোনও অর্থ উত্তোলনের পদ্ধতি ব্যবহার করে যেকোনও সময় নগদ পুরস্কার এবং নগদ বিকল্পগুলি তোলা যেতে পারে।
- যদি পার্টনারকে প্রদত্ত পুরস্কারের মূল্য উপরে তালিকাভুক্ত নগদ বিকল্পের চেয়ে কম হয়, তাহলে পার্টনারকে অতিরিক্তভাবে ব্যবধানের দরুণ কোনো মূল্য প্রদান করা হবে না।
- সমস্ত স্থানীয় কর এবং বন্টন ব্যয় পুরস্কারের সামগ্রিক বাজেটের একটি অংশ এবং সেক্ষেত্রে, সম্পূর্ণ (মোট) পুরস্কারের মূল্য উপরে তালিকাভুক্ত সর্বাধিক পুরস্কার মূল্যের মধ্যে হবে।
- যেকোনো এবং সকল ইলেকট্রনিক পণ্য মূল প্যাকেজিং সহ কুরিয়ার সার্ভিস কোম্পানির মাধ্যমে পার্টনার কর্তৃক প্রদানকৃত মনোনীত মেইলিং ঠিকানায় পাঠানো হবে। উক্ত প্রকারের পুরস্কার বিতরণ যে সমস্ত নিয়ম এবং শর্তাবলীর অধীন, পার্টনার সেগুলি মেনে চলতে সম্মত হবেন এবং সেগুলির দ্বারা আবদ্ধ থাকবেন।
- সমস্ত ভ্রমণের পুরস্কারের তারিখ এবং সঠিক ভ্রমণপথটি যোগ্য পার্টনারের সাথে সরাসরি আলোচনা করা হবে। যোগ্য পার্টনারকে ভ্রমণের পুরস্কারসমূহ প্রদান করার পর বারো (12) মাসের মধ্যে সেগুলি ব্যবহার করতে হবে। উল্লিখিত সময়সীমা লঙ্ঘিত হলে, Exness পুরস্কার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- Exness যেকোনও সময়ে, বিজ্ঞপ্তি ছাড়াই একই মূল্যের এবং/অথবা Exness-এর নির্দিষ্টকরণ অনুযায়ী অন্য পুরস্কার সাথে যেকোনও পুরস্কার প্রতিস্থাপন করার অধিকার সংরক্ষিত রাখে। পুরস্কারসমূহ "যেমন আছে তেমন" ভিত্তিতে দেওয়া হয় এবং সেগুলি হস্তান্তরযোগ্য, বিনিময়যোগ্য নয় বা অন্য কোনো কিছুর জন্য রিডিম করা যাবে না। পুরস্কারের সাথে সম্পর্কিত সমস্ত ওয়ারেন্টি এবং উপস্থাপনা যতটা সীমা পর্যন্ত আইন দ্বারা নিষিদ্ধ নয় ততটা পরিসর স্পষ্টভাবে বাদ দেওয়া হয়।
- Exness দ্বারা পুরস্কার একবার দেওয়া হয়ে গেলে Exness এবং এর পার্টনার এবং/অথবা কর্মচারী এবং/বা সহযোগীরা কোনো পণ্যের ত্রুটি, ক্ষতি, চুরি, পরিবহনে বিলম্ব বা ক্ষতির জন্য কোনো দায়বদ্ধতা নেবে না।
- Exness প্রোগ্রামটি পরিচালনার উদ্দেশ্যে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করে এবং এই উদ্দেশ্যে তৃতীয় পক্ষসমূহের নিকট উক্ত তথ্য প্রকাশ করতে পারে, যাদের মধ্যে রয়েছে সরবরাহকারী, ভ্রমণ এজেন্ট, ইভেন্ট আয়োজক এবং প্রাসঙ্গিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, তবে এগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়। এন্ট্রির এই তথ্য প্রদান শর্তাধীন। আলাদা কোনো নির্দেশনা না থাকলে Exness প্রচারণা বা মার্কেটিংয়ের উদ্দেশ্যে তথ্য ব্যবহার ও প্রকাশ করতে পারে, যার মধ্যে ইমেল বা ফোনের মাধ্যমে অংশগ্রহণকারী বা পুরস্কার প্রাপকের (প্রযোজ্য ক্ষেত্রে) সাথে যোগাযোগ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, তবে এতেই সীমাবদ্ধ নয়। Exness-এর অনুরোধের সাপেক্ষে পার্টনারদেরকে তথ্য অ্যাক্সেস, আপডেট বা সংশোধন করার অনুমতি দিতে হবে। পুরস্কার প্রাপকের নাম ঘোষণা এবং অন্যান্য ধরণের প্রচারণামূলক উদ্দেশ্যে গ্রাহকদের ছবি ও নাম ব্যবহার করার অধিকার Exness-এর রয়েছে। সন্দেহ এড়ানোর জন্য, এখানে প্রত্যেক পার্টনার কোনো পারিশ্রমিক ছাড়াই এবং প্রোগ্রাম সংক্রান্ত কারণে Exness-কে সকল পার্টনারদের তালিকা এবং/অথবা পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা এবং/অথবা অন্য কোনো বিপণন সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে তার নাম ও ছবি ব্যবহার করার স্পষ্ট সম্মতি ও অনুমতি দিচ্ছেন।
- আইন দ্বারা বাদ দেওয়া যায় না এমন কোনো দায়বদ্ধতা ব্যতীত, কোনো ব্যক্তিগত আঘাত; বা কোনো ক্ষয় বা ক্ষতি (সুযোগ হারানো সহ), প্রোগ্রামে অংশ নেওয়া থেকে যেকোনো উপায়ে সৃষ্ট প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ, বিশেষ বা ফলস্বরূপ, এতে অন্তর্ভু্ক্ত কিন্তু তাতে সীমাবদ্ধ নয়, যা নিম্নলিখিতভাবে উদ্ভূত হয় Exness (এর কর্মকর্তা, কর্মচারী এবং এজেন্ট সহ) এমন সমস্ত দায় (অবহেলা সহ) বর্জন করে: (a) কোনো প্রযুক্তিগত সমস্যা বা সরঞ্জামের ত্রুটি (Exness–এর নিয়ন্ত্রণে থাকুক বা না থাকুক); (b) কোনো চুরি, অননুমোদিত প্রবেশ বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ; (c) কোনো এন্ট্রি বা পুরস্কারের দাবি যা Exness-এর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের বাইরে যেকোনো কারণে বিলম্বিত হয়েছে, হারিয়ে গেছে, পরিবর্তিত হয়েছে, ক্ষতিগ্রস্থ বা ভুল পথে চালিত হয়েছে (Exness দ্বারা সেগুলি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হোক বা না হোক); (d) এই নিয়ম ও শর্তাবলীতে বর্ণিত পুরস্কার মূল্যে কোনো প্রকারের অদল বদল; (e) পার্টনারের কোনো কর সংক্রান্ত দায়বদ্ধতা; বা (f) পুরস্কারের অংশ হিসেবে অন্তর্ভুক্ত ইভেন্টগুলিতে অংশগ্রহণ সহ একটি পুরস্কারের ব্যবহার।
- Exness পার্টনার লয়ালিটি প্রোগ্রামটি অনির্দিষ্টকাল ধরে চালানোর জন্য স্থির করা হয়েছে। Exness কোনো দায়-দায়িত্ব বহন ব্যতিরেকেই একচেটিয়া সিদ্ধান্তে যেকোনো সময় প্রোগ্রাম, পুরস্কার(সমূহ) এবং এই সকল নিয়ম ও শর্তাবলী সংশোধন, স্থগিত, বাতিল বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে। উপরোক্ত বিধানসমূহের কোনো ব্যত্যয় না ঘটিয়ে, Exness তার যেকোনো ওয়েবসাইট(সমূহ) এবং/অথবা আপনার পার্সোনাল এরিয়ায় আপডেট করা সংস্করণ পোস্ট করে এই প্রোগ্রামের শর্তাবলী সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
- এই নিয়ম ও শর্তাবলী ইংরেজিতে রচিত হয়েছে এবং অন্য কোনো ভাষায় অনুবাদ শুধু সুবিধার জন্য প্রদান করা হয়েছে। ইংরেজি পাঠ্য এবং অন্য কোনো ভাষায় অনুবাদের মধ্যে কোন অসঙ্গতি বা অমিল পাওয়া গেলে ইংরেজি পাঠ প্রাধান্য পাবে। Exness এই নিয়ম ও শর্তাবলী ব্যাখ্যা করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
*আমরা বর্তমানে সিঙ্গাপুর থেকে নতুন গ্রাহক গ্রহণ করছি না। যে সকল দেশ থেকে আমরা গ্রাহক এবং পার্টনার গ্রহণ করি না, সেগুলি সম্পর্কে আরও জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন।