শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড-এর মাধ্যমে যোগ্য পার্টনাররা তাৎক্ষণিক কমিশন-এর আওতায় পাঁচ মিনিটের মধ্যে বন্ধ করা যোগ্য ট্রেডের জন্য তাদের পার্টনার কমিশনের হারের সঙ্গে অতিরিক্ত +1% থেকে +5% কমিশন পেতে পারেন।
ক্যাম্পেইনটি 29 অক্টোবর 2026 থেকে 28 এপ্রিল 2027 পর্যন্ত চলবে। অতিরিক্ত পুরস্কার শুধুমাত্র তাৎক্ষণিক কমিশন-এর মাধ্যমে পরিশোধিত পার্টনার কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য।
যোগ্যতা
আপনি নিম্নলিখিত ক্ষেত্রে শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড পেতে পারেন:
- আপনার পার্টনার কমিশন তাৎক্ষণিক কমিশন হিসেবে প্রদান করতে হবে।
- রেফার করা গ্রাহকের অর্ডার পার্টনার কমিশনের জন্য যোগ্য হবে।
- ট্রেড খোলার পাঁচ মিনিটের মধ্যে সেটি বন্ধ করতে হবে। অতিরিক্ত পুরস্কার ট্রেডের সময়কালের ভিত্তিতে ধাপে ধাপে নির্ধারিত হবে:
- ≤ 1 মিনিট: +5%
- 1–2 মিনিট: +4%
- 2–3 মিনিট: +3%
- 3–4 মিনিট: +2%
- 4–5 মিনিট: +1%
প্রতিটি সময়সীমায় সর্বোচ্চ মানটি অন্তর্ভুক্ত করা হয়, যা সবসময় পার্টনারের অনুকূলে থাকে। উদাহরণস্বরূপ, ঠিক দুই মিনিট স্থায়ী একটি ট্রেড 1–2 মিনিটের পরিসরে পড়ে এবং অতিরিক্ত 4% কমিশন পায়
যেসব অর্ডারের কমিশন 'দৈনিক কমিশন' পেআউট টাইপের অধীনে প্রদান করা হয়েছে, সেসব অর্ডারের জন্য শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড দেওয়া হয় না। পার্টনার তাৎক্ষণিক কমিশনে স্যুইচ করলে, আমরা যোগ্য অর্ডারগুলোর জন্য অতিরিক্ত পুরস্কার প্রদান শুরু করব। তাৎক্ষণিক কমিশন-এ স্যুইচ করার আগে সম্পন্ন হওয়া অর্ডারগুলোর কমিশন পূর্ববর্তী সময়ের জন্য পুনরায় হিসাব করা হয় না।
প্রতিটি যোগ্য অর্ডারের জন্য অতিরিক্ত পুরস্কার আলাদাভাবে গণনা করা হয় এবং অর্ডার বন্ধ হওয়ার পরের দিন, দিনে একবার পরিশোধ করা হয়।
শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড কীভাবে কাজ করে?
এটি আপনার বর্তমান পার্টনার লেভেলের কমিশন হারের সঙ্গে অতিরিক্ত পেআউট হিসেবে যোগ হয়। ট্রেডের স্থায়িত্বের উপর নির্ভর করে, অতিরিক্ত পুরস্কার আপনার বিদ্যমান পার্টনার কমিশনের হারের সাথে 1 থেকে 5 শতাংশ পয়েন্ট যোগ করে। এর মানে এই নয় যে আপনার চূড়ান্ত পার্টনার কমিশন মাত্র 1% থেকে 5% বৃদ্ধি পায়। সম্পূর্ণ বিবরণ এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে অনুগ্রহ করে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলী দেখুন।
উদাহরণ
গ্রাহকের অ্যাকাউন্টের ধরন এবং অর্ডারটি কতক্ষণ খোলা থাকে তার উপর ভিত্তি করে যোগ্য রেফার করা গ্রাহকের ট্রেডগুলোর জন্য শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড কীভাবে গণনা করা হয়, নিচের উদাহরণগুলোতে তা দেখানো হয়েছে।
রেফার করা দুইজন গ্রাহকের প্রত্যেকের ট্রেড থেকে 1,000 USD স্প্রেড আয় হয়েছে।
- লেভেল: সাধারণ পার্টনার
- গ্রাহকের অ্যাকাউন্টের ধরন: স্ট্যান্ডার্ড
- মূল পুরস্কারের হার: 20%
1 মিনিটের মধ্যে অর্ডার 1 বন্ধ করা হয়েছে, তাই আপনার মূল কমিশন হারের সঙ্গে অতিরিক্ত +5 শতাংশ পয়েন্ট যোগ করা হবে।
- অর্ডারের সময়কাল: ≤ 1 মিনিট
- মূল পুরস্কারের হার 20%: 200 USD
- শর্ট ট্রেডস এক্সট্রা +5%: 50 USD
- মোট পুরস্কারের হার 25%: 250 USD
অর্ডার 2 এক মিনিটের পরে, তবে 2 মিনিটের মধ্যে বন্ধ হয়েছে, তাই আপনার মূল কমিশন হারের সঙ্গে অতিরিক্ত 4 শতাংশ পয়েন্ট যোগ হবে।
- অর্ডারের সময়কাল: > 1 – 2 মিনিট
- মূল পুরস্কারের হার 20%: 200 USD
- শর্ট ট্রেডস এক্সট্রা +4%: 40 USD
- মোট পুরস্কার হার 24%: 240 USD
একজন রেফার করা গ্রাহক EURUSD-এর 100 লট ট্রেড করে স্প্রেড থেকে 250 USD আয় করেছেন।
- লেভেল: সাধারণ পার্টনার
- গ্রাহকের অ্যাকাউন্টের ধরন: র স্প্রেড
- প্রতি লটে নির্ধারিত মূল পুরস্কার: 32 USD
অর্ডারটি 1 মিনিটের মধ্যে বন্ধ করা হয়েছে, তাই মূল পুরস্কারের সঙ্গে অতিরিক্ত হিসেবে +5% শর্ট ট্রেডস এক্সট্রা যোগ করা হবে।
- অর্ডারের সময়কাল: ≤ 1 মিনিট
- প্রতি লটে নির্ধারিত মূল পুরস্কার: 32 USD
- স্প্রেড আয়ের +5% শর্ট ট্রেডস এক্সট্রা: 12.5 USD
- মোট পুরস্কার: 44.5 USD
একজন রেফার করা গ্রাহক XAUUSD-এর 100 লট ট্রেড করে স্প্রেড থেকে 500 USD আয় করেছেন।
- লেভেল: সাধারণ পার্টনার
- গ্রাহকের অ্যাকাউন্টের ধরন: জিরো
- প্রতি লটে নির্ধারিত মূল পুরস্কার: 75 USD
অর্ডারটি 1 মিনিটের মধ্যে বন্ধ করা হয়েছে, তাই মূল পুরস্কারের সঙ্গে অতিরিক্ত হিসেবে +5% শর্ট ট্রেডস এক্সট্রা যোগ করা হবে।
- অর্ডারের সময়কাল: ≤ 1 মিনিট
- প্রতি লটে নির্ধারিত মূল পুরস্কার: 75 USD
- স্প্রেড আয়ের +5% শর্ট ট্রেডস এক্সট্রা: 25 USD
- মোট পুরস্কার: 100 USD
আমি কোথায় আমার অতিরিক্ত পুরস্কার দেখতে পাব?
আপনার পার্টনার পার্সোনাল এরিয়া (PPA)-তে, আপনি অর্ডারের সময়কাল অনুযায়ী আলাদাভাবে আপনার অতিরিক্ত পুরস্কার এবং নিয়মিত পুরস্কারের বিবরণ দেখতে পারবেন:
- ড্যাশবোর্ড: ক্যাম্পেইন চলাকালীন অর্জিত মোট শর্ট ট্রেড এক্সট্রা রিওয়ার্ড দেখতে পাবেন।
- পেমেন্ট / লেনদেনের ইতিহাস: অতিরিক্ত পুরস্কারের পেমেন্ট ও তাদের ধরন দেখতে পাবেন।
পেমেন্ট
শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড শুধুমাত্র তাৎক্ষণিক কমিশন-এর মাধ্যমে পুরস্কৃত অর্ডারের জন্য উপলভ্য।
অতিরিক্ত পুরস্কারের পেমেন্ট পরের দিন দিনে একবার প্রদান করা হয়। আপনার নিয়মিত পার্টনার কমিশন থেকে এগুলিকে আলাদা করার সুবিধার্থে এগুলি আপনার পেমেন্ট ইতিহাসে আলাদাভাবে দেখানো হয়।
প্রায়্শই জিজ্ঞাসা করা প্রশ্ন
শর্ট ট্রেড এক্সট্রা রিওয়ার্ড কী?
এটি একটি অতিরিক্ত পার্টনার পুরস্কার, যা 5 মিনিটের মধ্যে খোলা এবং বন্ধ হওয়া যোগ্য ট্রেডগুলির জন্য প্রদান করা হয়।
ক্যাম্পেইনটি কতদিন চলবে?
ক্যাম্পেইনটি 29 অক্টোবর 2026 থেকে 28 এপ্রিল 2027 পর্যন্ত চলবে। শুধুমাত্র এই সময়কালেই যোগ্য অর্ডারগুলো অতিরিক্ত পুরস্কার অর্জন করতে পারবে। ক্যাম্পেইন শেষ হওয়ার পর আর কোনো নতুন শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড অর্জিত হবে না। সম্পূর্ণ বিবরণ এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে অনুগ্রহ করে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলী দেখুন।
কারা অংশগ্রহণ করতে পারবেন?
সকল পার্টনারই এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। তবে শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড শুধুমাত্র সেই সব যোগ্য অর্ডারের জন্য গণনা করা হয়, যেগুলোর পার্টনার কমিশন তাৎক্ষণিক কমিশনের মাধ্যমে প্রদান করা হয়েছে।
কীভাবে তাৎক্ষণিক কমিশনে স্যুইচ করবেন?
আপনার পার্টনার পার্সোনাল এরিয়া (PPA)-তে লগ ইন করে অ্যাকাউন্ট > কমিশনের ধরন-এ গিয়ে কমিশন পেআউটের ধরন পরিবর্তন করতে পারবেন। অনুগ্রহ করে মনে রাখবেন, আপনি প্রতি 24 ঘণ্টায় শুধুমাত্র একবার আপনার কমিশনের ধরন পরিবর্তন করতে পারবেন।
আমি যদি দৈনিক কমিশন-এ ফিরে যাই, তাহলে কী হবে?
দৈনিক কমিশন চালু থাকলে আপনার শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড পাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি তাৎক্ষণিক কমিশন-এ ফিরে যাওয়ার পর যোগ্য অর্ডারগুলোর জন্য আবার অতিরিক্ত পুরস্কার পাওয়া শুরু হবে।
আপনার পার্টনার কমিশনের হারে 1-5% বলতে কী বোঝায়?
এর মানে হলো, কোনো যোগ্য অর্ডারের জন্য আপনার বিদ্যমান পার্টনার কমিশনের হারের সঙ্গে 1 থেকে 5 শতাংশ পয়েন্ট যোগ করা হবে, যা ট্রেডের সময়কালের উপর নির্ভর করে (সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত)।
উদাহরণস্বরূপ, আপনার বর্তমান পার্টনার কমিশনের হার যদি 20% হয়, তাহলে 4 থেকে 5 মিনিটের মধ্যে বন্ধ হওয়া একটি যোগ্য শর্ট ট্রেডের কমিশন 21% পার্টনার কমিশনের হার (+1%) ধরে গণনা করা হবে। ট্রেডটি যদি 1 মিনিটের মধ্যে বন্ধ হয়, তাহলে তা 25% পার্টনার কমিশনের হার (+5%) ব্যবহার করে হিসাব করা হবে।
আমি কখন শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ডের জন্য যোগ্য হব?
একটি যোগ্য অর্ডার অবশ্যই 5 মিনিটের মধ্যে খুলে বন্ধ করতে হবে এবং ওই অর্ডারের পার্টনার কমিশন অবশ্যই তাৎক্ষণিক কমিশনের-এর মাধ্যমে প্রদান করতে হবে।
আমি কত উপার্জন করেছি, তা কোথায় দেখতে পারব?
PPA-তে আপনার ড্যাশবোর্ড অথবা পেমেন্টের ইতিহাস-এ অতিরিক্ত পুরস্কারের তথ্য দেখুন।
ড্যাশবোর্ডে আমার অতিরিক্ত পুরস্কারের ডেটা কত সময় পরপর আপডেট হয়?
ড্যাশবোর্ডে আপনার অতিরিক্ত পুরস্কারের ডেটা দিনে একবার আপডেট করা হয়। এটি তাৎক্ষণিক কমিশন থেকে আলাদা, যা কোনো যোগ্য অর্ডার বন্ধ হওয়ার কিছুক্ষণ পর প্রদান করা হয়। ডেটা সর্বশেষ কখন রিফ্রেশ করা হয়েছে তা দেখতে ড্যাশবোর্ডে থাকা “সর্বশেষ আপডেট” সময়টি দেখুন।
শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ডের উপর কি রিবেট হিসাব করা হয়?
রিবেট শুধুমাত্র আপনার মূল পার্টনার পুরস্কারের উপর গণনা করা হয়। শর্ট ট্রেডস এক্সট্রা রিওয়ার্ড আলাদাভাবে প্রদান করা হয় এবং রিবেট গণনায় অন্তর্ভুক্ত নয়।
আপনি যদি আপনার গ্রাহকদের সঙ্গে অতিরিক্ত পুরস্কার শেয়ার করতে চান, তাহলে আপনি নিম্নলিখিত যেকোনোটি করতে পারেন:
- অতিরিক্ত পরিমাণটি ম্যানুয়ালভাবে ট্রান্সফার করুন অথবা
- প্রত্যাশিত অতিরিক্ত পুরস্কারের হিসাব রাখতে আপনার রিবেটের শতাংশ বাড়ান।
অতিরিক্ত পুরস্কার ট্রেডের সময়কালভেদে পরিবর্তিত হয়, তাই রিবেটের হার বাড়ালেও প্রতিটি ট্রেডের জন্য অতিরিক্ত পুরস্কারের সঠিক পরিমাণের সঙ্গে তা নাও মিলতে পারে।